কোরিয়ান স্কিনকেয়ার বললেই আমরা সবাই একটা চকচকে, নরম, পানি ঝরঝরা ত্বক কল্পনা করি।
যেটা দেখে মনে হয় — “এমন ত্বক কি আসলে সম্ভব?”
হ্যাঁ, সম্ভব। কিন্তু ম্যাজিক না।
এটা হয় ধীরে ধীরে ত্বককে যত্ন করার অভ্যাস দিয়ে।
এই ব্লগে আমরা একদম বেসিক থেকে শুরু করবো।
যে কেউ যেকোনো স্কিন টাইপ নিয়ে খুব সহজে বুঝতে পারবে।
⭐ কোরিয়ান স্কিনকেয়ারের মূল ধারণা
কোরিয়ান স্কিনকেয়ার বলে:
“ত্বককে নরমভাবে যত্ন করো, ত্বক নিজে নিজে সুস্থ হয়ে উঠবে।”
মানে,
-
বেশি কেমিক্যাল নয়
-
বেশি ঘষাঘষি নয়
-
সমস্যা লুকানো নয়, মূল থেকে ঠিক করার চেষ্টা
এটাই এদের সৌন্দর্য।
🎯 কোরিয়ান স্কিনকেয়ারের লক্ষ্য
-
ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল করা
-
ত্বকের ভেতর থেকে আর্দ্রতা বাড়ানো
-
কোনো ড্যামেজ ছাড়াই সুন্দর ত্বক পাওয়া
-
মিনিমাল মেকআপ = বেশি আত্মবিশ্বাস
🧴 শুরুতে যেটা সবথেকে দরকার (মাত্র ৩টি প্রোডাক্ট)
শুরুতে কারো ৭-১০ ধাপ দরকার নেই।
শুধু এই ৩টা ব্যবহার করলেই হবে:
| ধাপ | প্রোডাক্ট | কাজ | কখন ব্যবহার করতে হবে |
|---|---|---|---|
| 1 | ক্লিনজার | মুখের ময়লা, তেল, ধুলো পরিস্কার করে | সকাল + রাত |
| 2 | ময়েশ্চারাইজার | ত্বককে নরম, আর্দ্র এবং সুরক্ষিত রাখে | সকাল + রাত |
| 3 | সানস্ক্রিন | রোদে ত্বক কালো, দাগ, এজিং হওয়া থেকে রক্ষা করে | শুধু সকালে (বাইরে গেলে ২-৩ ঘন্টা পর পর) |
এই তিন স্টেপ সবার জন্য।
যেই স্কিন হোক — ত্বককে সুস্থ করার জন্য এই ৩টাই বেস।
☀️ কেন সানস্ক্রিন সবথেকে গুরুত্বপূর্ণ?
অনেকেই ভাবে —
“বাড়িতে আছি, রোদ তো লাগছে না, লাগানোর দরকার নেই।”
এটা ভুল।
রোদ শুধু বাইরে না,
জানালা, মোবাইল, লাইট — এগুলো থেকেও ত্বক ক্ষতি হয়।
সানস্ক্রিন লাগালে:
-
দাগ কমে
-
ত্বক কালো হয় না
-
ত্বক বুড়িয়ে যায় ধীরে
-
স্কিন টেক্সচার সুন্দর থাকে
সানস্ক্রিন = ত্বকের ঢাল (Shield)
🍀 ময়েশ্চারাইজার কি ত্বককে তেল তেল করবে?
না।
বরং ত্বক যদি শুকনো থাকে → ত্বক আরও বেশি তেল বের করবে।
মানে,
ময়েশ্চারাইজার না দিলেই তেল বেশি হয়।
So,
তেলতেলে স্কিন হলেও হালকা জেল টাইপ ময়েশ্চারাইজার ব্যবহার করো।
শুকনো স্কিন হলে ক্রীম টাইপ ভালো।

🚿 ক্লিনজার কেমন হওয়া উচিত?
মুখ ধোয়া মানে মুখকে শুকিয়ে ফেলা না।
মুখ ধোয়ার পর যদি টান টান লাগে → cleanser ভুল।
-
তৈলাক্ত / oily skin → হালকা ফোম বা জেল ক্লিনজার
-
শুষ্ক / dry skin → ক্রীমি ক্লিনজার

Add comment